যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম।
Monday, November 26, 2007
Friday, October 5, 2007
লক্ষ্য
ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে।
Saturday, August 25, 2007
আজ পর্যন্ত কেউ প্রমান করতে পারেনি যে রোগগ্রস্থ হওয়া প্রয়োজন। বরং সত্য হচ্ছে এর বিপরীত। অসুস্থ মানুষ সহানুভূতি খুব কম পান। সাধারণত তিনি যা পান তা হলো করুনা ও বিরক্তি।
Friday, August 24, 2007
সুসংবাদ কিংবা দুঃসংবাদ - দুটোই স্বাভাবিকভাবে গ্রহন করুন। প্রকৃতিতে এমন কিছু ঘটে না যার কোন যৌক্তিক বা সুদূরপ্রসারী কারণ থাকে না।
Thursday, August 23, 2007
টেনশন পেশীকে শক্ত করে ফেলে। মস্তিষ্কও তখন পেশীকে সজাগ হওয়ার জন্যে ক্রমাগত সতর্কবার্তা পাঠায়। ফলে দেহ ক্লান্ত হয়, প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যায়, নিরাময় ক্ষমতা হ্রাস পায়। তাই পেশীকে শিথিল করে দেহের ওপর মনের আক্রমনের এ দুষ্টচক্রকে সচেতনভাবে প্রতিহত করুন।
অন্তর্গত চেতনার সাথে সংযোগের মাধ্যমেই আপনি আপনার যথার্থ প্রয়োজন উপলদ্ধি করতে পারবেন। নিজের প্রতি যথার্থ মনোযোগই আপনাকে অনন্য করে তোলে। নিজের প্রতি যথার্থ মনোযোগ দেয়ার উপায় হচ্ছে ধ্যান।
Sunday, August 19, 2007
প্রেম, মমতা বা আত্মিক চেতনা বর্জিত জীবন সৃষ্টি করে এক গুরুতর ভারসাম্যহীন পরিস্থিতি। এ ভারসাম্যহীনতা শোধরানোর জন্য প্রতিটি দেহকোষ আর্তচিৎকার করতে থাকে। শরীরের বিভিন্ন জটিল রোগ এই আর্তচিৎকারেরই বাহ্যিক প্রকাশ।
Saturday, August 18, 2007
যখনই আপনি অনুভব করবেন যে, আপনার শরীরের উপর নিজের নিয়ন্ত্রন রয়েছে, তখনই আপনি সুস্বাস্থ্যের সুপ্রভাতে উপনীত হবেন।
Tuesday, August 14, 2007
Saturday, August 4, 2007
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ আপনার জ়ীবনের দার্শনিক ভিত্তি হওয়া উচিত। এই আশাবাদী মনোভাবই পারিবারিক শান্তিকে নিশ্চিত করতে পারে।
Monday, July 30, 2007
Subscribe to:
Posts (Atom)